উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এ বাইপাস তৈরীর কাজে চাকুলিয়ার ফরওয়ার্ড বিধায়ক আলি ইমরান রামজ ( ভিক্টর) এর নেতৃত্বে কৃষক পুলিশের খন্ডযুদ্ধ। ৩১ নম্বর জাতীয় সড়ক বাইপাস নির্মান এলাকা শিয়ালতোর গ্রামে প্রশাসন কাজ করতে গেলে প্রশাসনকে বাধা দেয় কৃষকরা। পুলিশের সাথে ভিক্টরসহ কৃষকদের ধস্তাধস্তি বেধে যায়। পুলিশ কয়েকজনকে আটক করে। পুলিশের গাড়ির সামনে বসে পরে ফরোয়ার্ড ব্লক বিধায়ক। স্থানীয় মানুষরা ঢিল মারতে শুরু করে পুলিশকে। অভিযোগ এরপরেই পুলিশ লাঠি চার্জ শুরু করে। লাঠিচার্জে আহতও হন বেশ কয়েকজন। ইতিমধ্যেই পুলিশ বিধায়ক ভিক্টরকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়।
আন্দোলনকারীদের অভিযোগ, বাড়ি বাড়ি ঢুকে স্থানীয়দের মারধোর করে পুলিশ। যদিও লাঠি চার্জের কথা অস্বীকার করেছে পুলিশ।
আটকদের গ্রেপ্তার করা হয়েছে কি না তা এখোনো পরিষ্কার করে জানাই নি প্রশাসন। এদিকে বিধায়কের সাথে পুলিশের এই ব্যাবহারের প্রতিবাদে চাকুলিয়া থানায় বিক্ষোভ দেখায় ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থকেরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/UCLVwxblGug